ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, কেবল উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ ফিলিস্তিনির। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাই মোবাইল ফোনের আলোয়, ম্যানুয়াল পদ্ধতিতে চলছে হতাহতদের বের করে আনার চেষ্টা।স্থানীয় সাংবাদিকরা জানায়, আবাসিক ভবন ও আশ্রয়শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা। যাতে বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায়।এমন সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।প্রসঙ্গত, গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি এখন ৫৩ হাজার ছুঁইছুঁই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। Read more

শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা
শেকৃবির কৃষি অনুষদে ফলস ছাদ ধস, রক্ষা পেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় তলায় জেনেটিক্সের মাস্টার্সের ক্লাস রুমে এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ কক্ষটির ফলস ছাদ এবং Read more

ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের Read more

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা
সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, Read more

চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ
চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার অংশে ৪৮ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার Read more

কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন