গাইবান্ধায় হঠাৎ করেই অচেনা প্রাণীর আক্রমণে শিশু, নারী, পুরুষসহ ১১ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে ৩০ আগস্ট (শনিবার) দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামে।সরেজমিনে জানা যায়, সকাল থেকেই স্বাভাবিকভাবে নিজেদের কাজকর্ম করছিলেন ওই গ্রামের মানুষজন। হঠাৎ দুপুর ১টার দিকে শিয়াল আকৃতির একটি প্রাণী মানুষের বাড়িঘরে ঢুকে পড়ে এবং তাদের কামড়াতে থাকে। এ সময় ১১ জন ব্যক্তি আহত হয়। পরে লোকজন জড়ো হয়ে ধাওয়া দিলে ওই প্রাণীটি পালিয়ে যায়। এ সময়ে অচেনা ওই প্রাণীর আক্রমণে গুরুতর আহত হন জেসমিন (৪০) ও তার ছেলে জিসান (১০) এবং তার মেয়ে মিমি (৬), এক গ্রামের নয়ন (১২) ও মানিক (১০)সহ বেশ কয়েকজন। আহতদের সঙ্গে সঙ্গেই জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওই এলাকার চম্পা বেগম নামের এক মহিলা জানান, হঠাৎ করেই একটি প্রাণীর আক্রমণ করেছে। আমরা এলাকাবাসী আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ইউপি সদস্য নুরুন্নবী জানান, আমি পাশের একটি বাজারে ছিলাম। ফোন পেয়ে গ্রামে এসে দেখি অনেক মানুষ আহত। তাদের তাড়াতাড়ি করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।তিনি আরো জানান, আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কেউ প্রাণীটি চিনতে পারেনি। বর্তমানে ওই এলাকার মানুষজনের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারকে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ Read more

নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক
নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। তিনি বলেন, 'এখন পর্যন্ত Read more

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি
ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

বাধ্য হয়ে কসম করার পর ভেঙে ফেললে কাফফারা দেওয়ার নিয়ম
বাধ্য হয়ে কসম করার পর ভেঙে ফেললে কাফফারা দেওয়ার নিয়ম

কারো চাপে পড়ে বা বাধ্য হয়ে কৃত কসম ভেঙে ফেললেও কাফফারা দিতে হয়। তাই আপনার ভেঙে ফেলা কসমগুলোর জন্য কাফফারা Read more

৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন