গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে নববধূ মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। এ রাতে বাসরঘরে অবস্থান করেন ওই নবদম্পতি। এরই একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এ সময় নজরুলের আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, ‘বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।’সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি
ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য উদ্যোগ নিবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা Read more

বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়
বাগমারায় কোরবানির পশুর হাটে দ্বিগুণ খাজনা আদায়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো। বাগমারার প্রধান হাটগুলোর মাঝে ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট অন্যতম। Read more

প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় Read more

বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম Read more

ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের Read more

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?
‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন