প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাসের প্রশংসা বরাবরই করতে দেখা গিয়েছে ভক্তদের। মাঝেমধ্যেই তাঁর বেশ কিছু সাহসী ছবি নজর কাড়ে সকলের। এ বার গলায় সাপ জড়িয়ে সকলকে চমকে দিলেন প্রিয়াঙ্কা। সাদা টপ, ডেনিম জিন্স পরা প্রিয়াঙ্কার গলায় ঝুলন্ত সাপ দেখে ভক্তেরাও অবাক।সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক!’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমার এই ছবিটা আমাকে টানা তিন রাত তাড়া করে বেড়াবে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো। আমি কিন্তু কেঁদে ফেলব।’ এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কাফন মিছিল ও সড়ক অবরোধ
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কাফন মিছিল ও সড়ক অবরোধ

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে সড়ক অবরোধ Read more

ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় Read more

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৬ জুন) Read more

সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ এলাকায় একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে উত্তরা, Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল
নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের Read more

মির্জাপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
মির্জাপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে  জরিনা বেগম (৬৫নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কররা কাওয়ালজানি এলাকা থেকে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন