পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ ইউনুচ বিশ্বাস মাঝ গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তিনি গণঅধিকার পরিষদ চিকনিকান্দি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজস্ব স’মিলে পানির পাম্প পরিষ্কারের সময় পাম্পের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনাটি সত্য। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে সরকারের পরিবর্তন হয়েছে: ট্রাম্প
ইরানে সরকারের পরিবর্তন হয়েছে: ট্রাম্প

ইরানের সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর Read more

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু
ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু

দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এ তিন দেশ রোববার Read more

৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা
সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন