পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির লাইসেন্স নেই তাদের চাবি রেখে দিয়ে গাড়ি আটকে দিচ্ছে প্রশাসন।বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে গলাচিপার মেসার্স রামনাবাদ এন্টারপ্রাইজের সামনে অন্তত ৫০০ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। একপর্যায়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে তেল বিক্রি বন্ধ করে দেয়া হয়। ফলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান উপস্থিত হন। জানা গেছে, বিশৃঙ্খলা এড়াতে এবং প্রকৃত যানবাহন মালিকদের মধ্যে তেল সরবরাহ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে তাদের উপস্থিতি শৃঙ্খলা ফিরিয়ে লাইন দিয়ে মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি শুরু হয়।মোটরসাইকেল চালক আলামিন জানান, “আমার গাড়ির কাগজ ছিল, কিন্তু হেলমেট না থাকায় আমাকে আটকে রাখা হয়েছে।”রামনাবাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার নাঈম বলেন, “মঙ্গলবারের তুলনায় বুধবার তেল কম পেয়েছি। বুধবার মাত্র ১৬০০ লিটার সরবরাহ এসেছে, যেখানে দৈনিক চাহিদা ৫০০-৬০০ লিটার। অন্য ডিলারদের কাছে তেল না থাকায় আমাদের ওপর চাপ বেড়েছে। গলাচিপায় পেট্রল পাম্প না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।”এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রল ও অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভাড়াভিত্তিক মোটরসাইকেল চালকরা। প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় তারা নিয়মিত যাত্রী পরিবহন করতে পারছেন না, ফলে তাদের আয় ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না।স্থানীয় ব্যবসায়ী মিল্টন কুমার অভিযোগ করেন, “কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছে।”অন্যদিকে, যাত্রী মাহিয়ান আল জাহিদ বলেন, “ভাড়ায় মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না, আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।”চাকরিজীবী রাব্বি তালুকদার জানান, “পৌরসভার বাইরে অনেক জায়গায় প্রতি লিটার পেট্রল ১৫০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।”এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “তেলের কোনো প্রকৃত সংকট নেই, দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে সন্ধ্যায় মোটরসাইকেল চালকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোন তেল মজুদ পেলে বাজেয়াপ্ত করা হবে। এছাড়া বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেল বিক্রেতাদের সাথে সভা ডাকা হয়েছে সেখানে সংকট মোকাবিলা ও তেল বিক্রি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় আলোচনা হবে।”এদিকে বর্তমান পরিস্থিতিতে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ মজুতদারি বন্ধ করা এবং নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে মধ্যরাত পর্যন্ত পৌরশহরের বেশ কয়েকটি জ্বালানি তেলের দোকান, ডিলার পয়েন্টে ও গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনি। অবৈধ মজুদ বন্ধ ও শৃঙ্খলা বজায় রেখে তেল বিক্রির নির্দেশনা দেয়া হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত
একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ চাড়োল পতিলা ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন মুসলিম শিক্ষার্থী। বিদ্যালয়টিতে ছয় Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছেন Read more

বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ
বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুষ্ঠনের প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) হারিয়ে Read more

সিরাজদিখানে পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ
সিরাজদিখানে পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের Read more

‘জেন-জি ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মতো’
‘জেন-জি ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মতো’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেন-জি প্রজন্ম ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মত। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন