পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরি নির্মাণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জেলা প্রশাসককে (ডিসি) জমি দিতে বলেছে নির্বাচন কমিশন।বুধবার (০৯ জুলাই) ইসির সেবা শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব এটিএম শামীম মাহমুদ এ সংক্রান্ত একটি চিঠি পুটয়াখালীর ডিসিকে পাঠিয়েছেন।চিঠিতে বলা হয়, ‘আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি’ নির্মাণকল্পে ভূমি অধিগ্রহণের সম্ভাব্য ব্যয়/প্রাক্কলন অনুযায়ী কার্যক্রম সম্পাদন করা প্রয়োজন। ওই কার্যক্রম সম্পাদনের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে অর্থ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া গেছে।এই অবস্থায় ‘আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি’ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের সম্ভাব্য ব্যয়/প্রাক্কলন অনুযায়ী ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকার বাইরে এর কোনো শাখা নেই। এতে সব প্রশিক্ষণার্থীকে রাজধানীতে আসতে হয়। তাই অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাজারের Read more

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারের ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।আজ রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে Read more

একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও যাত্রী সরোয়ার হোসেন (৭৫) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন