উচ্চ তাপমাত্রায় দিশেহারা শহুরে জনজীবন। রোদের দাপটে বাইরে বের হলেই শরীরে ক্লান্তি, অস্বস্তি, সঙ্গে পানিশূন্যতার ঝুঁকিও বাড়ছে। এই গরমে শরীর ঠান্ডা রাখতে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের পানীয় পানের নির্দেশ দেন। গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের তুলনা নেই; কিন্তু ডাবের যে দাম তা কেনা অনেকেরই সাধ্যের বাইরে। এ কারণে অনেকেই বাড়িতে ফিরে লবণ-চিনি দেওয়া লেবুর শরবত খেয়ে ঠান্ডা হতে চেষ্টা করেন। কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখতে কোন পানীয়টি বেশি উপকারী?ডাবের পানি: প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুরকচি ডাবের মিষ্টি পানি শুধু পিপাসাই মেটায় না, শরীরকেও চাঙ্গা করে তোলে। এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, যা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।অতিরিক্ত ঘাম বা পরিশ্রমের পর ক্লান্তি দূর করতে ডাবের পানির জুড়ি নেই।ফ্যাটমুক্ত ও লো ক্যালরি: ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আদর্শ।অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ: শরীরকে সতেজ করে, ক্লান্তি ও ঝিমঝিম ভাব দূর করে।রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ও হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী।তবে কিডনির সমস্যা, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে ডাবের পানি না খাওয়াই ভাল। এতে থাকা অতিরিক্ত পটাশিয়াম শরীরে খনিজের ভারসাম্য নষ্ট করতে পারে।লেবুর পানি: ভিটামিন সি সমৃদ্ধ ডিটক্স পানীয়লেবুর পানি শরীরকে টক্সিনমুক্ত রাখতে দারুণ কার্যকর। এতে রয়েছে ভিটামিন সি, যা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, বরং তাপ থেকে শরীরকে রক্ষাও করে।হজমে সহায়তা করে ও পেট ঠান্ডা রাখে।হালকা গরম পানিতে লেবুর রস মেশানো পানি ওজন কমাতে সাহায্য করে, বিশেষ করে সকালে খালি পেটে খেলে।খারাপ কোলেস্টেরল কমায়, হার্ট ও কিডনির জন্য ভাল।তবে যাদের গ্যাস-অম্বল বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা খালি পেটে লেবুর পানি খাওয়া এড়িয়ে চলুন। দাতের সংবেদনশীলতা, ত্বকের অ্যালার্জি বা কিডনির সমস্যা থাকলে লেবুর পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।কোনটি কখন খাবেন?ডাবের পানি খেতে হবে যখন: রোদে বাইরে কাটিয়ে এসেছেন, ক্লান্ত লাগছে, বা শরীরে পানিশূন্যতার উপসর্গ দেখা দিয়েছে এ অবস্থায় ডাবের পানি খুবই উপকারী।লেবুর পানি খেতে পারেন যখন: গরমে শরীর তরতাজা করতে চান, ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, বা হজমে সহায়তা দরকার।দু’টি পানীয়ই গরমের দিনে শরীরের জন্য দারুণ উপকারী। চাইলে সকালে খালি পেটে লেবুর পানি আর বেলা বাড়লে ডাবের পানি খেতে পারেন—তাতে ওজনও থাকবে নিয়ন্ত্রণে, আবার পানিশূন্যতার ভয়ও থাকবে না।চাহিদা অনুযায়ী ঠিক বেছে নিন। ডাবের পানি হোক বা লেবুর পানি, শরীর সুস্থ রাখাটাই আসল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত

‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও Read more

লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত
লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত

স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ওভেইদোকে ৩-০ ব্যবধানে Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।নিজের Read more

৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন