নওগাঁর ধামইরহাটে জ্যৈষ্ঠের শেষে টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে নাকাল সব বয়সি মানুষ তবে বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। রোজ সকালের শুরুটা হচ্ছে ভ্যাপসা গরম দিয়ে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে সূর্যের প্রখরতা। অসহ্য গরমের ফলে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ।তিব্র দাবদাহ এর কারণে সাধারণ ও কর্মজীবি মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। তবে সবথেকে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদের কারণে দিনমজুর, শ্রমিক ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। জীবিকার তাগিদে গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে বের হয়েছেন রাস্তায়। মঙ্গলবার (১০ জুন) উপজেলার নিমতলী থেকে আমাইতাড়া বাজার এলাকাগুলো ঘুরে দেখা যায় এমন পরিস্থিতি। এমন তীব্র রোদের প্রখরতায় উপজেলার মানুষ রয়েছে অস্বস্তিতে। উপজেলার কয়েকটি গ্রামে চলছে বোরো ধান কাটার কাজ। অন্যদিকে জিআই পণ্য নাক ফজলি আম পাকতে শুরু করেছে। প্রচন্ড রোদ ও খড়তাপের কারণে শ্রমীকরা কাজ করতে পারছেন না। হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ বয়সি মানুষের গরম জনিত রোগীদের সংখ্যা।ভ্যানচালক সোবহান মিয়া জানান, আমার ভ্যান থেকে উপার্জনের টাকা দিয়ে আমার পরিবারের ৪জন সদস্যদের খাবার যোগাতে হয়। তীব্র গরমে দুইদিন ভ্যান বের করতে পারিনি। আজ এসেছি রাস্তায় গরম উপক্ষো করে ভ্যানে যাত্রী কম রোদের কারণে। রোজগার না করলে পরিবার নিয়ে কষ্টে দিনপার করতে হবে আমাদের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জাননা, গরম জনিত রোগ থেকে রক্ষা পেতে তৈল খাবার থেকে বিরত থাকতে হবে পাশাপাশি রোগ থেকে রক্ষা পেতে বেশিবেশি পানি ও তরল খাবার পান করতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে চলাফেরা না করা এবং ফল, শাক সবজি বেশি করে খাবার পরামর্শ প্রদান করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে Read more

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত
ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

Wwin Casino – Igre, Bonusi in Stave
Wwin Casino – Igre, Bonusi in Stave

Z vidika kontinuitete seje je to pomembno predvsem pri igranju v živo in pri hitrejših oblikah igranja, kjer sta stabilen Read more

গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা
গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অপমানজনক ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বরিশালের প্রবীণ সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া Read more

প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করলো স্বপ্ন
প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করলো স্বপ্ন

দেশে প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করল দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। প্রথাগত কেনাকাটায় এটি ক্রেতাবান্ধব ব্যতিক্রমী এক অগ্রণী পদক্ষেপ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন