পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। খবর বিবিসিসরকারি সম্প্রচারমাধ্যম ‘ওআরএফ’ নিশ্চিত করেছে, গ্রাৎস শহরের ড্রেয়ারশুটসেনগাসে ফেডারেল আপার সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, হামলাকারী ওই স্কুলেরই এক ব্যক্তি এবং তিনি হামলার পর স্কুলের টয়লেটে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন।হামলায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে এখনও চলছে পুলিশের বৃহৎ নিরাপত্তা অভিযান। আকাশপথে হেলিকপ্টার এবং স্থলে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পুলিশ জনগণকে সতর্ক করে জানায়, ‘জরুরি নিরাপত্তা তৎপরতা চলমান রয়েছে, এলাকাবাসীকে অনুগ্রহ করে পুলিশি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’ ঘটনাটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাৎসে ঘটলেও এর অভিঘাত ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬

মার্চ মাসে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে Read more

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে রোববার (২৭ জুলাই) Read more

নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের Read more

জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি
জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন