বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা ও পথসভা করেন মাগুরায়। বেলা ১২ টায় শহরের ভায়না মোড়ে নেতারা এসে পৌঁছান।  গতকাল এনসিপির নেতারা ঝিনাইদহে পদযাত্রা ও পথসভা করেছেন। ইতিমধ্যে এনসিপির এই কর্মসূচি খুলনা বিভাগে চারটি জেলায় সম্পন্ন হয়ে আজ মাগুরায় অনুষ্ঠিত হয়েছে।  এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই মাগুরা জেলায় কোন কমিটি গঠন হয়নি। তাই এখানে এনসিপির নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার শিক্ষার্থীরা।  এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, মাগুরাতে দ্রুত সময়ে মধ্যেই সাংগঠনিক বিস্তার লাভ করবে এবং দূর্নীতি, চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, দলমত নির্বিশেষে আপনারা কাউকেই ছাড় দেবেন না।  তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক, চাঁদাবাজি-সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। মাগুরায় যে দশজন শহীদ হয়েছেন, তাদের রক্তের মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে।  এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।  দেশজুড়ে এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি পালন করছে, যা শুরু হয়েছে ১লা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। বিকালে মাগুরার কর্মসূচি শেষ করে তারা নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা
ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা

বৃদ্ধ আনোয়ার হোসেন মিয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী। মানুষের কাছে তার পরিচয় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করেই সংসার চালায়। নেই কোন Read more

ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের Read more

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব
খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় Read more

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে উদযাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন