গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন ভাটেরচর মৌজার সিএস খতিয়ান ২৮ আরএস ৯৫ নং খতিয়ানে মীরেরগাও গ্রামের মৃত আজিজ মাস্টারের ছেলে জাহাঙ্গীরের ভোগ দখলকৃত জমিতে এই ঘটনা ঘটে।শনিবার (১৪ই জুন) দিবারাতে বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে জোরপূর্বক ৪৩ শতাংশ জমিতে বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দখলকৃত জমির মালিক মৃত আজিজ মাস্টারের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে ১৫ই জুন রবিবার দুপুরে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের বাদী জাহাঙ্গীর দাবি করেন, নিজ দখলীয় পৈত্রিক জমিতে জোরপূর্বক রাতে বেড়া দিয়েছে ১১টি দাগের ক্রেতা মালিকগণ। বাদী জাহাঙ্গীর আরও জানান, নিজ নামে নামজারি ও খতিয়ান একটি দাগে দখলভুক্ত ৪৩ শতাংশ জায়গা বেড়া দিয়েছে মীরেরগাও গ্রামের শামসুদ্দিন মেম্বারের ছেলে আব্দুল হান্নান, মোহাম্মদ নাসিম, মৃত ফৈয়জ উদ্দিন মিয়ার ছেলে শরিফুল আলমসহ একাধিক এলাকার ১৩ জন ব্যক্তি।সরজমিনে জানা যায়, মীরেরগাও গ্রামের মৃত আজিজ মাস্টারের চার ছেলে ও দুই মেয়ে পৈত্রিক ওয়ারিশ সূত্রে একই দাগে মালিকানা বিদ্যমান রয়েছে। বাদী জাহাঙ্গীরের দাবি, অপর ভাইদের সাথে মৌখিক আপনামা বন্টন করে নালিশি ৪৩ শতাংশ নাল জমি নিজ নামে ভোগ দখল করে আসছেন। মৃত আজিজ মাস্টারের দুই মেয়ে, বাদী জাহাঙ্গীরের বোন হোসনেয়ারা বেগম ও মমতাজ বেগম জমি বিক্রি করেছেন।অভিযুক্ত ১৩ মালিকের মধ্যে নাসিম জানান, জোরপূর্বক দখল নয়, একই জমির পাশে আমাদের জমি আছে। বাদী জাহাঙ্গীর মিয়ার দুই বোন আমাদের নিকট জমি বিক্রি করেছেন।গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা
আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই Read more

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার সদরের থানা Read more

হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার
হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার

হজযাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে দেশে ও মক্কা-মদিনায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ স্থাপন করা হচ্ছে। সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ হারানো Read more

ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে Read more

আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

"বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি Read more

গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ
গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ

দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেনের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ তুলেছেন রোগী ও তার স্বজনরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন