মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় উপজেলার বালুয়াকান্দি দক্ষিণ মহল্লায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধিন। ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী সাবিদ বলেন, ‘ডাকাত দলের ২ সদস্য জানালার গ্রিল কেটে রুমের ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের আরও ১৫/২০  জন সদস্য ভেতরে প্রবেশ করে এবং বাহিরে  আরও কয়েকজন  ছিল। তাদের  অধিকাংশ সদস্যের মুখে মাস্ক ও গামছা ছিলো। আমাকে অস্ত্রের মুখে  জিম্মি করে  অন্য ফ্ল্যাটের দরজা খোলান এবং প্রতি রুম থেকে  ডাকাতি করে সবকিছু নিয়ে যায়।’অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক বলেন, ‘আমার ৩ ছেলে সিঙ্গাপুর  থাকে । তাদের পাঠানো প্রায় ৩০ ভরি স্বর্ণ, ব্যাংক থেকে তোলা নগদ ৩ লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতদের আচরনে বুঝতে পারছি, আমাদের পরিবার সম্পর্কে তারা অনেক কিছু জানে। কোথায় কী আছে, আমরা কোনদিন ব্যাংক থেকে টাকা তুলেছি, বাসায় ওয়াইফাই লাইন সবকিছুই তারা জানতো। আমার ধারণা, স্থানীয়রা ডাকাতির সঙ্গে জড়িত। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখবো।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— Read more

ভারতীয় ইস্কাফ বিক্রির সময় বাবা-ছেলে গ্রেফতার
ভারতীয় ইস্কাফ বিক্রির সময় বাবা-ছেলে গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা বাবা-ছেলোে পুলিশ গ্রেফতার করেছে।আজ শুক্রবার (২মে) রাত ৮ টার দিকে Read more

বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত Read more

ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠেই গড়ায়নি মূল ভেন্যুতে। Read more

জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন