খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও আজ এই বিশেষ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করবেন।এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়াও গত সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার।বড়দিন উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। অপরদিকে দিনটি উপলক্ষ্যে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। এ ছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের।খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন গ্রামের বাড়িতে।রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তা ক্লজ। বড়দিনের প্রাক্কালে গত রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়েছে। আর আজ সকাল থেকে শুরু হবে বড়দিনের প্রার্থনা।খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
আলফাডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার Read more

ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।সংশোধিত আইন অনুযায়ী, যদি Read more

‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’
‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা Read more

বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ
বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখল ও ভাঙচুরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা এবং বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ ১০ Read more

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা
বৈঠক চেয়ে ইরানকে চিঠি পাঠালো জাতিসংঘের পরমাণু সংস্থা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন