অস্ট্রেলিয়ার সিডনির একটি গলফ মাঠে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ছোট বিমান। বেশ শক্তি নিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। তা সত্ত্বেও অলৌকিভাবে বেঁচে গেছেন বিমানটির ২ পাইলট।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান থেকে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পারেন তারা। এরপর এটি হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়ে।১৯৬৭ পাইপার চেরোকি মডেলের বিমানটিতে ছিলেন একজন প্রশিক্ষক পাইলট ও একজন শিক্ষানবিশ পাইলট। দুজনই সামান্য আঘাত নিয়ে বিমান থেকে বের হয়ে আসেন।রোববার (১৭ আগস্ট) বিমানটি চালাচ্ছিলেন শিক্ষানবিশ পাইলট। ইঞ্জিন বিকল হয়ে গেলে গলফ মাঠে এটি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন তিনি।‘এমজি আনটেমড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিমান আছড়ে পড়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, “ছোট বিমানটি গলফ মাঠে নেমে আসে… দর্শক এবং গলফাররা দ্রুত পাইলটদের বিমান থেকে বের করতে ছুটে যান। ভালো যে, কেউ গুরুতর আহত হয়েছেন বলে মনে হচ্ছে না।”পরবর্তীতে প্যারামেডিকস এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গলফ ক্লাবে আসেন বলে এই অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে।বিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হয় বলে জানা গেছে। এটির মালিক সিমন থমাস এ ঘটনার সময় এএফএলের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিলেন। তিনি সেখান থেকেই জানতে পারেন তার বিমান জরুরি অবতরণ করেছে। বিমানের প্রশিক্ষক পাইলট বিমান অবতরণের কিছু সময়ের মধ্যেই তাকে ফোন করেন এবং জানান তারা ঠিক আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার
তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার।ঘটনাটি Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সক্রিয় নারী টানাবাজ চক্র
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সক্রিয় নারী টানাবাজ চক্র

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ঘিরে নারী টানাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা গ্রাম থেকে আসা সহজ সরল রোগীদের টার্গেট Read more

যশোরে গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি (৪০) নামে এক যুবক আটক করেছে Read more

কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন