বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে যখন কুয়াশাভেজা প্রকৃতিতে ফজরের আজান ধ্বনিত হচ্ছিল, এর ঠিক কিছু পরেই মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি ছিল এক যুগনির্ধারণী বাস্তবতা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়—এমন মন্তব্য করেন দলের নেতাকর্মীরা।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই কার্যালয়ে পবিত্র কোরআন খতম শুরু হয়। এতে দলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া শুধু একজন সফল প্রধানমন্ত্রীই ছিলেন না, বরং মুসলিম উম্মাহর স্বার্থরক্ষা এবং ইসলামী মূল্যবোধকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম এক বাতিঘর। যা এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন তাঁর সব নেক আমল কবুল করেন এবং ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।কান্নাজড়িত কণ্ঠে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সময়ের কণ্ঠস্বর–কে বলেন, আজ আমরা আমাদের মাকে হারিয়েছি। তিনিই ছিলেন একমাত্র আপসহীন নেত্রী। নানা প্রতিকূলতা, অবরোধ ও দীর্ঘ কারাবন্দী জীবনের মধ্য দিয়েও খালেদা জিয়া দৃঢ়ভাবে গণতন্ত্রের পক্ষে লড়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। এই শোক আমরা সইতে পারছি না। দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা নানা কর্মসূচি পালন করছি। তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘আপসহীন’ উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান
ঈদের দিনে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান

ইসরাইলের হামলায় ঈদের দিনও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা Read more

নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সরকারি চাকরিজীবীরা সময়সীমা নির্ধারণ করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ Read more

নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার Read more

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

ভোলার বোরহানউদ্দিনে 'কালের কণ্ঠের' মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার Read more

পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী
পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন