ছেলেকে সাপে কামড়ানোর পর দুই জেলার চার হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেননি এক বাবা। হাসপাতাগুলোতে এন্টিভেনম না থাকায় ছেলেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ বাবার যেন দুঃখের শেষ নেই।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা বড়পলাশবাড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের ইসরাইল উদ্দীন। তার ছোট ছেলে ৫ম শ্রেণির ছাত্র সাকিবুল ইসলামকে শুক্রবার রাতে কামড় দেয় বিষধর সাপ। চিকিৎসার জন্য চার হাসপাতালে গিয়েও পাননি সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন। পরে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মারা যায় তার ছেলে।শনিবার (০৯ আগস্ট) বিকালে তার ছেলেকে জানাযা শেষে দাফন করা হয়েছে। ছেলের মৃত্যুর শোকে অসুস্থ মা। দুই দিন ধরে চিকিৎসা চলছে তার। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।ইসরাইল উদ্দীন জানান, চারটা হাসপাতালে নিয়ে গেছি। বালিয়াডাঙ্গী হাসপাতাল থেকে হরিপুর, এরপরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। সেখানেও ভ্যাকসিন না পেয়ে দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলাম রাত তখন ১০টা বাজে। সেখানেও ভ্যাকসিন নেই, দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে আমার ছেলে কোলে মারা গেছে। বাবা হয়ে ছেলেকে বাঁচাতে পারিনি। আর যেন কোন বাবার বুক খালি না হয়, সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, স্কুলছাত্র সাকিবুলের মতো ঠাকুরগাঁও জেলায় গত দুই সপ্তাহে পীরগঞ্জের ৭ম শ্রেণির স্কুলছাত্র তারেক, রাণীশংকৈলের কলেজছাত্র মোকসেদ আলী, হরিপুরে গৃহবধু সম্পা রানীসহ ৫ জনের মৃত্যু হয়েছে বিষধর সাপের কামড়ে। মারা যাওয়ার মানুষদের স্বজনরা বলছেন, জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন এন্টিভেনম না থাকায় মরতে হচ্ছে এসব রোগীদের।সম্পা রাণীর স্বামী জিতেন জানান, সকালে সাপে কামড়ানোর পর হরিপুর, রাণীশংকৈল এবং সবশেষ ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেছি। কিন্তু ভ্যাকসিন পায়নি। নিরুপায় হয়ে ওঝার কাছে নিয়ে গেছি। সবশেষ স্ত্রীকে বাঁচাতে পারিনি। দেড় বছরের একটা ছোট বাচ্চাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।পল্লী চিকিৎসক আজমুল হক জানান, বর্ষার সময়ে প্রতি বছর ঠাকুরগাঁও জেলায় ১০-১৫ জন সাপে কামড়ে মারা যাওয়ার হাসপাতালগুলো ভ্যাকসিনের চাহিদা পাঠায়। এরপরে যখন ভ্যাকসিন হাসপাতালে এসে পৌঁছায়, তখন বর্ষা শেষ। স্বাস্থ্য বিভাগের উচিত ইউনিয়ন-উপজেলা ও জেলা শহরের হাসপাতালগুলোতে বর্ষার আগেই ভ্যাকসিন মজুদ রাখার। বলাতো যায় না কখন কী হয়।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শাকিলা আক্তার বলেন, আমাদের এখানে ৫ ভায়েল এন্টিভেনম রয়েছে। কিন্তু একজন রোগীর জন্য কমপক্ষে ১০ ভায়েল প্রয়োজন। বিষয়টি সিভিল সার্জন অফিসে অবগত করা হয়েছে।ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো: আনিছুর রহমান বলেন, চাহিদা পাঠানোর পরও এন্টিভেনম দেয়নি। পরে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ঔষধাগারেও এন্টিভেনম সংকট। আমরা চেষ্টা করছি নিয়ে আসার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

সারাদেশে আগামী ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি Read more

চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করলেন নারী
চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করলেন নারী

আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর চেহারা দেখে চেনার উপায় নেই এটি আসলে কোনো রক্ত-মাংসের মানুষ, নাকি কোনো বিচিত্র চরিত্রের প্রাণী। Read more

উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ
উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল মামুন (৪৭) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া Read more

কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাটিবোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় Read more

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

জাতির উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থ হলে এই জাতির ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন