সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানে নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মূলত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।সংবাদমাধ্যম পলিটিকোকে শনিবার (১৭ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় খামেনির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য পুরো ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে। এটি আগে কখনো দেখা যায়নি।”তিনি আরও বলেন, “দেশকে সঠিকভাবে চালানোর জন্য— যদিও এ চালানোর বিষয়টি খুবই নিচু লেভেলের— ইরানের নেতৃবৃন্দকে দেশ সঠিকভাবে চালানোর দিকে মনযোগ দিতে হবে। যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য কয়েক হাজার মানুষকে হত্যা করে নয়। নেতৃত্ব হলো শ্রদ্ধার বিষয়, ভয় অথবা মৃত্যুর বিষয় নয়।”এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগে তার ব্যাপক সমালোচনা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে তিনি অপরাধী হিসেবে অভিহিত করেছেন। খামেনি বলেছেন, ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প।গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিক্ষোভে তিন হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।সূত্র: পলিটিকোএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন আহমেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

বাঁচা-মরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জয় দিয়ে শুরু হলেও পরের চার ম্যাচে টানা হারের ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু সেমিফাইনালে ওঠার হিসাব এখনো Read more

বিপিএলে থাকছেন না শাকিব খান
বিপিএলে থাকছেন না শাকিব খান

নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন