কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে কয়েক মাস আগেই নিষিদ্ধ করেছে ইসরায়েল। তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এবার পুরো আল জাজিরা পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন।বক্তব্যে বেন-গভির আবারও বলেন, আল জাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ পরিবেশনের অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হয়ে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলে কেউ যদি আল জাজিরার সম্প্রচার দেখে, তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেয়া উচিত।এর আগে ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল আল জাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাপারসনসহ সব কর্মীর ওপর দেশটিতে কার্যত নিষেধাজ্ঞা জারি করে। এরও আগে ২০২৪ সালের জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষও আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা দেয়, যার ফলে কার্যত পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ হয়ে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি
যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি

দিল্লির সেই বৈঠকেই আমি সে দিন সাজেক ভ্যালির ক্যাম্পের পুরো ঘটনাটা মিসেস জিয়াকে খুলে বললাম – উনি মনে হল এটার Read more

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে Read more

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার Read more

ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা
ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগে আর্সেনালের শুভ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন