পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সেলিম রেজা। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি দলীয় পদ। তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা হয়। অভিযুক্ত সেলিম রেজা পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ছিলেন।জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল অষ্টমনিষা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান যোগে সোমবার দুপুরে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর শহরের জারদিস মোড় এলাকায় সরকারি সীলমোহর যুক্ত ৩০ বস্তা চাউলসহ সেলিম রেজাকে আটক করে স্থানীয়রা।চাউলগুলো কোথাকার এবং কোথায় যাবে? স্থানীয়দের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই নেতা। এরপর স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকা থেকে সটকে পড়েন কৃষকদল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত চাউল দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।এদিকে এই ঘটনার পর উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপ এর সিদ্ধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার করা হয়।বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চাউল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত সেলিম রেজার মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার  প্রতিবাদ করায় হামলা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ Read more

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‌‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে Read more

বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ
বাগমারার কালের সাক্ষী নিঃসঙ্গ দালান লাহিড়ী মঠ

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকায় আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন স্থাপনা—লাহিড়ী টাওয়ার, যাকে স্থানীয়ভাবে লাহিড়ী মঠ Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে Read more

‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’
‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’

ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনের জন্য শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন