খাগড়াছড়িতে সম্প্রতি নানা বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।আজসোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, ‘এখানে পাহাড়ি-বাঙালি কোন ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা যে জাতিগোষ্ঠীর হোক না কেন, তাদের কোন ছাড় দেওয়া হবে না।’এছাড়াও শহরে সেনাবাহিনী, পুলিশ-আনসারের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং আমাদের ১০ প্লাটুন বিজিবি শহরের বিভিন্ন জায়গায় দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।এ সময় ৩২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী

শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত Read more

গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না Read more

বড়দিনে ভারতজুড়ে অন্তত ৬০টি হামলা-ভাঙচুর, আটক ৪
বড়দিনে ভারতজুড়ে অন্তত ৬০টি  হামলা-ভাঙচুর, আটক ৪

ভারতের একাধিক স্থানে বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্রপন্থীরা। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানস্থলে, ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিও। এ ঘটনায় Read more

শিল্পকারখানা ছুটি ও শিলাবৃষ্টিতে বিপত্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
শিল্পকারখানা ছুটি ও শিলাবৃষ্টিতে বিপত্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর ও আশুলিয়া এলাকার শিল্পকারখানাগুলো একযোগে ছুটি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (১৮ Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন