চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।জানা যায়, আব্দুর শুক্কুর উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাব মাঝির বাড়ির রাজা মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।নিহতের বড় ভাই ইয়াকুব জানান, শুক্কুর জুঁইদন্ডী চৌমুহনী বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করতেন। প্রতিদিনের মতো দুপুরে দোকান থেকে ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।পরে ইয়াকুবের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। দ্রুত উদ্ধার করে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পারমিতা দেবী জানান, গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ স্বজনদের সম্মতিতে স্বজনদের কাছেই হস্তান্তর করা হয়।এদিকে, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের ৭ নং ভবনে অবস্থিত কলেজটির কেন্দ্রীয় অডিটোরিয়াম, গ্রন্থাগার ও বেশ কয়েকটি বিভাগ। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিত ক্লাস থাকায় Read more

স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক
স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুর্কী দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও Read more

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ

বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে Read more

নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি
নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ দিন পেরিয়ে গেলেও যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজ সুমন দাস মাঝির (২২) সন্ধান মেলেনি। তিনি দেওয়ানগঞ্জের Read more

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে Read more

তারাগঞ্জে এক রাতে তিন বাড়িতে ৪ গরু চুরি
তারাগঞ্জে এক রাতে তিন বাড়িতে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামে এক রাতে তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন