নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার মামুনুর রশীদের স্ত্রী শিউলী খাতুন (৪২), পৌর এলাকার শামসুন নাহার স্বপ্না (২৭), জেলার গুরুদাসপুর উপজেলার রোজিনা বেগম (৪০) ও মোজাম্মেল হোসেন (৩৮)। গ্রেপ্তারদের মধ্যে শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এর আগেও তিনি থানার ভেতরে নেচে-গেয়ে ভিডিও নির্মাণ করার পর তা ফেসবুকে প্রকাশ করায় গ্রেপ্তার হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, শিউলী খাতুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করাচ্ছিলেন। আজও তার বাড়িতে দুই নারী ও একজন পুরুষ এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শিউলী খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানোসহ চারজনকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেসরকারি খাতে যাচ্ছে ‘নগদ’, বিনিয়োগকারীর খোঁজে সরকার
বেসরকারি খাতে যাচ্ছে ‘নগদ’, বিনিয়োগকারীর খোঁজে সরকার

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি Read more

স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ Read more

ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। রবিবার (০৪ জানুয়ারি) ট্রাম্পের Read more

ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন

সিলেটের ভোলাগঞ্জে ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে নিয়ে যায়। এ কারণে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ Read more

তাসনিম জারার মনোনয়ন বৈধ, প্রতীক হিসেবে চাইলেন ফুটবল
তাসনিম জারার মনোনয়ন বৈধ, প্রতীক হিসেবে চাইলেন ফুটবল

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন