যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের এই টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোর ওপর রীতিমতো ছড়ি ঘোড়াচ্ছে লেতিন আমেরিকান দলগুলো। বিশেষ করে ব্রাজিলিয়ান দলগুলোর কাছে নাকানি-চোবানি খাচ্ছে ইউরোপের বাঘা বাঘা ক্লাবগুলো। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকে হারিয়ে আলোচনায় আসে ব্রাজিলিয়ান ক্লাব  বোতাফোগো। তার ঠিক শুক্রবার (২০ জুন) চেলসিকে হারিয়ে চমক দেখাল আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।ব্রাজিলিয়ান ক্লাবগুলো যখন এমন আধিপত্য দেখাচ্ছে ঠিক তখনই ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফিফা নির্বাহী ফুটবল সম্মেলনে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) নবনির্বাচিত সভাপতি সামি শাউদ।সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রাথমিক আলোচনায় শাউদ তাঁর লক্ষ্য ও পরিকল্পনার কথা জানান এবং বলেন, ‘আমরা ফিফার আরও কাছাকাছি থাকতে চাই। আমি চলমান ক্লাব বিশ্বকাপ এবং ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরম্যান্সের প্রশংসা করেছি। পাশাপাশি ব্রাজিলকে আগামী ক্লাব বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত থাকার প্রস্তাবও দিয়েছি।ফিফা সভাপতি ইনফান্তিনো প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন বলে জানান শাউদ। তিনি বলেছেন, ‘এটি পুরোপুরি সম্ভব। এখন আমাদের কাজ হচ্ছে বিষয়টি বাস্তবে রূপ দেওয়া।’তবে ব্রাজিলের পাশাপাশি স্বাগতিক হওয়ার দৌড়ে রয়েছে আরও কয়েকটি দেশ। ২০২৩ সালের জুনে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস জনসন বলেন, ২০২৯ সালের আয়োজক হওয়ার ব্যাপারে আগ্রহী তাঁর দেশ। আফ্রিকার বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধান ফাওজি লেকজা জানিয়েছেন, স্পেন ও পর্তুগালকে সঙ্গে নিয়ে ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চায় তাঁর দেশ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে আলদী মাঠা খেতে গিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুল শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম শাওন Read more

সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম
সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম

‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও Read more

ভাঙনে হারিয়ে যাচ্ছে আশ্রায়ণের ঘর, মালামাল গোপনে বিক্রির অভিযোগ
ভাঙনে হারিয়ে যাচ্ছে আশ্রায়ণের ঘর, মালামাল গোপনে বিক্রির অভিযোগ

এক যুগেরও বেশি সময় আগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চাপুলিয়া গ্রামে ভূমি ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছিল Read more

জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু
জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন Read more

যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের ভিসা ফি লাগবে ১ লাখ ডলার
যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের ভিসা ফি লাগবে ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে Read more

ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড
ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড

ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন