বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে ফ্লাইট স্থগিত করে কানাডার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডা। স্থানীয় সময় শনিবার ধর্মঘট শুরু হয়। এরপর ৭০০ ফ্লাইট বাতিল হয়েছে, বিপত্তিতে পড়েছে ১ লাখ যাত্রী।রবিবার ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বিক্ষোভকারীদের উদ্দেশে সরকারের দেওয়া নির্দেশের ওপর ভরসা করছে তারা।বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেতন বাড়ানোর দাবিতে শনিবার ধর্মঘটের ডাক দেয় এয়ার কানাডার কেবিন ক্রুরা। ১৯৮৫ সালের পর এই প্রথম এমন ধর্মঘট দেখল প্রতিষ্ঠানটি। নতুন এক চুক্তি নিয়ে মাসের পর মাস সমঝোতা করার পর এই কর্মসূচির ডাক দিলেন তারা।সাময়িক এ অসুবিধার জন্য ভুক্তভোগী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ার কানাডা। এর সহযোগী সংস্থা এয়ার কানাডা রুজের অধীনে চলাচল করা ফ্লাইটও স্থগিতের আওতায় রয়েছে। এ অবস্থায় অন্য কোনো এয়ারলাইনসে ভ্রমণ নিশ্চিত না করে বিমানবন্দরে না যেতে ভুক্তভোগী যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে এয়ার কানাডা। এবার এই গুরুত্ব বিবেচনায় তারা ফের ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। তবে আগামী ৭-১০ দিন ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। ধর্মঘটের আগাম আভাসে গত শুক্রবার থেকেই ফ্লাইট বাতিল শুরু করেছিল তারা।এর আগে গতকাল শনিবার সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। দ্য কানাডিয়ান ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বোর্ড (সিআইআরবি) নির্দেশ দেয়, কেবিন ক্রুরা যাতে স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে কাজে ফেরে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের ২ ম্যাচ ও অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৫ জানুয়ারি ২০২৬)
বিপিএলের ২ ম্যাচ ও অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৫ জানুয়ারি ২০২৬)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুইটি ম্যাচ আছে সোমবার (৫ জানুয়ারি)। প্রথমটিতে মুখোমুখি নোয়াখালী ও সিলেট, দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও রংপুর। Read more

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে Read more

রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
রাজনীতিতে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা Read more

তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন