এবার এশিয়া কাপে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ম্যাচ হারের কষ্ট, ভারতীয় ক্রিকেটারদের ‘অশোভন আচরণ’ ও পিসিবি প্রধানের থেকে ট্রফি না নেওয়া। সব মিলিয়ে চরম হতাশা আর ক্ষোভে ফেটে পড়েন তিনি।দুবাইয়ে ভারতের কাছে হারের পর রানারআপ মেডেল নেন সবাই। এসময় রানার আপ ট্রফিও তুলে দেওয়া হয় পাকিস্তানের অধিনায়কের কাছে। তার যেন কি একটা তাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে ট্রফি নিয়েই পোডিয়াম থেকে নেমে যাচ্ছিলেন।তাকে ডেকে এনে পুরস্কারের চেক ধরিয়ে দেওয়া হয়। ৭৫ হাজার ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা। সেটি তড়িঘড়ি করে নিয়ে সামনেই ছুড়ে মারেন পাকিস্তানের অধিনায়ক। এরপর হনহনিয়ে নেমে যান। ক্যামেরায় দেখা যায় তার চোখেমুখে তখন রাগ স্পষ্ট।পাকিস্তানের অধিনায়কের কাণ্ডে হতবাক হয়ে যান পোডিয়ামে ওঠা সবাই। ওই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছেন। ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণের সমালোচনাও করেছেন অনেকে।সংবাদ সম্মেলনে অবশ্য সালমান পুরো ঘটনার বর্ণনা দেননি। উল্টো ভারতের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন। সূর্যদের প্রতি ক্ষোভ জানিয়ে সালমান বলেন, ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসে সালমন বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি। মহসিন নাকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব?’এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক সত্যিই থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে কড়া প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে। এদিকে কথার লড়াইয়ে নেমেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় Read more

প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ
প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ

আমাদের সমাজের অনেকেই স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে রয়েছেন। এসব প্যাসেন্টদের কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে এক অভাবনীয় আবিষ্কার করেছেন এই Read more

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে Read more

‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’
‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী Read more

ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল
ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। বৃহস্পতিবার (৫ Read more

পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য
পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণ করতে বানানো হয়েছে ৮ কেজি ওজনের দুটি সিঙ্গারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন