গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য অবনী রায়ের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ। আজ শুক্রবার (৪এপ্রিল) পয়সারহাট-পীড়ারবাড়ি সড়কের রাজাপুর নামক স্থানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ  সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। এ সময় ত্রিমুখী বাজার কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদার, পরিতোষ বৈদ্য, সজীব রায়, বানী সরকার, কমল জয়ধর, সমীর জয়ধর, প্রতীম বৈদ্য, কাজল তালুকদারসহ প্রমূখ বক্তব্য রাখেন। রামশীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদার বলেন, আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রামশীল-রাজাপুর খেয়াঘাটে একটি ঘাটলা নির্মাণের। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ কতর্ৃক ২০২৩-২৪ অর্থবছরে একটি ঘাটলার বরাদ্ধ হয়। কিন্তু আমাদের ৯নং ওয়ার্ডের মেম্বার অবনী রায় প্রকল্পের সভাপতি হয়ে খেয়াঘাটে ঘাটলা নির্মাণ না করে তার নিজ বাড়ির ঘাটে ঘাটলা নির্মাণ করেছেন। ৯ নং ওয়ার্ডের গৃহিনী কাজল তালুকদার বলেন, এ খেয়া পার হয়ে প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং আত্মকর্মসংস্থানের জন্য তরঙ্গ নামের প্রতিষ্ঠানে নারী কর্মীরা এ ঘাট দিয়ে পারাপার হয়। নদীর পূর্বপাড় থেকে প্রতিবছর প্রায় ৫হাজার মণ ধান এই খেয়াঘাট দিয়ে পার হয়। এ খেয়াঘাটে বরাদ্দকৃত ঘাটলা নির্মাণ না করে অবনী মেম্বার তার নিজ বাড়িতে ঘাটলা নির্মাণ করছে। এছাড়াও তিনি মাতৃকালীন ভাতা, বয়স্কভাতা দেওয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা তার পদত্যাগ দাবি করছি। রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য অবনী রায় বলেন, যেখানে ঘাটলা নির্মাণের কথা রয়েছে আমি সেখানেই ঘাটলা নির্মাণ করেছি। একটি পক্ষ নির্বাচনী কারণে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে। কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, রাজাপুর গ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিল স্থানীয় জনসাধারণ। এখবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পরে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)

তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। এ ছাড়া রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে, নারী বিশ্বকাপ এবং ইউরোপা Read more

ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু

ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে, ইরান Read more

দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত বেড়ে ৬০
সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত বেড়ে  ৬০

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী।  এতে অন্তত ৬০ Read more

স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা
স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা

যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন