কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দা‌বিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) শিক্ষার্থীরা।বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে কৃষিবিদদের ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদের শিক্ষার্থীরা এই বিক্ষোভ ক‌রেন। এসময় তারা ৬ দফা দাবি উত্থাপন করেন। তা‌দের দাবিগুলো না মানা হলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে “মার্চ ফর ঢাকা” কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা কৃষিবিদরা আমাদের রু‌টি‌রুজি‌তে আঘাত করছে, যা আমরা কখনোই মেনে নেব না। কৃষি বিষয়ে জ্ঞান ও দক্ষতা তাদের তুলনায় আমাদের বেশি। দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করতে হলে দক্ষ কৃষিবিদদের বিকল্প নেই। বৈষম‌্যমুক্ত দেশে কৃ‌ষির সব বিভা‌গে প্রতি‌যো‌গিতার মাধ‌্যমে নি‌য়োগ দেওয়া হোক। তারা য‌দি প্রতি‌যো‌গিতায় টি‌কে তাহলে কোন সমস‌্যা নেই।শিক্ষার্থীদের ৬ দফা দাবি:১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধির করতে হবে।৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পদসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় রাখতে হবে।৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ব্যতীত অন্য কেউ নামের আগে “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই)–এর অধীনেই রাখতে হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?

খাগড়াছড়ির রামগড় মুহামনিতে অবস্থিত দেশের প্রথম মৈত্রী সেতু-১, যা একটি আন্তর্জাতিক স্থলবন্দরে রূপান্তর করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দর ঘিরে Read more

ইরানে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে বড় ধরনের হামলা সমর্থন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের Read more

শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল
শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল

ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা ৭ সদস্যের কারিগরি টিমের মাধ্যমে হাসপাতালের ৯৫টি Read more

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় Read more

কুরবানির প্রয়োজনীয় যত মাসয়ালা
কুরবানির প্রয়োজনীয় যত মাসয়ালা

কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষ মহিলার ওপর কুরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত।  আদম (আ.) থেকে শুরু করে Read more

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ভারতের মুকেশ আম্বানি
ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ভারতের মুকেশ আম্বানি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র অভিযান চালানোর পর উদ্ভুত নতুন পরিস্থিতিতে দেশটি থেকে তেল কিনতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংলাপ চলছে ভারতের শীর্ষ ধনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন