ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানিয়েছেন, কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।রাত পৌনে ১০টার দিকে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে।সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে অবশ্যই আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। ফল গণনায় দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘ডাকসুর ব্যালটের যে পাঁচটা পাতা, সেটাকে মেশিনে দেওয়ার জন্য প্রথমে আলাদা করতে হচ্ছে। একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজটা আগে করতে হচ্ছে। মূলত এ জন্যই সময় লাগছে।’এর আগে আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর এখন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে আটটি কেন্দ্রে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল-শিবিরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?

চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) রাতে স্থানীয় একটি ভবনের Read more

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্যে Read more

হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা
হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা

বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি ম্যাচ Read more

ঈদের নামাজ ঘিরে সংঘর্ষ, নারীসহ আহত ১৩
ঈদের নামাজ ঘিরে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

মসজিদ নাকি ঈদগাহ— ঈদের নামাজ কোথায় হবে এই বিতর্ককে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরে বোনের দাফন, রাতে ছোট ভাইয়ের মৃত্যু
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরে বোনের দাফন, রাতে ছোট ভাইয়ের মৃত্যু

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হওয়া ভাই-বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩) ও Read more

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন