কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মাঝে পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) সন্ধায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জামায়াতের আহতরা হলেন, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, রাহাত খান তারা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও তুহিন, হাবিবুর রহমান, মোতালেব, মোহাম্মদ আলি, ইউনুস মাওলানা, জিহাদ,  ইউনুস আলী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে। বিএনপির আহতরা হলেন, খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান, গফুর শেখের ছেলে সুকুর শেখ, আজিজলের ছেলে শরীফ, আসাকুর রহমান। তারা বিএনপির কর্মী-সমর্থক। তারা কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় দেড়শ বছর ধরে হোগলা চাপাইগাছি বাজারে গাজীকালু-চম্পাবতী মেলার আয়োজন করে আসছেন স্থানীয়রা। ১৭ মে মেলা থেকে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন জামায়াত ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আর প্রশাসনের অনুমতি না মিললেও বিএনপির সমর্থকরা মেলা বসানোর চেষ্টা করেন। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ দফায় দফায় টহল দেন। তবুও এক পর্যায়ে সন্ধায় উভয়পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।তবে মেলায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষ নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। বিএনপি সমর্থকদের অভিযোগ জামায়াতের নেতাকর্মীরা লুটপাট ভাংচুড় করেছে।এ সময় হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয়। সেজন্য প্রশাসন অনুমতি দেননি। তবুও বিএনপি ও মেলা কমিটি মেলার আয়োজন করেছেন। আমরা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। আমিসহ আমাদের অনেকেই আহত হয়েছেন। থানায় মামলা করা হবে।এ বিষয়ে বিএনপির সমর্থক ও খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান বলেন, জামায়াতের শত শত লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। বিচারের আশায় থানায় মামলা করব।এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, শতবছর ধরে চলা আসা মেলায় এবার অনুমতি মেলেনি। মেলা বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এখন এলাকার পরিবেশ শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহে
ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহে

সানাইয়ের সুর, ঢাকঢোলের বাজনা আর আনন্দ-উচ্ছ্বাসে সাজানো ছিল সবকিছু। গায়ে হলুদের হলুদ রঙ তখনো শুকায়নি। মাথায় ছিল বরবেশের মুকুট, কপালে Read more

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু। খবর রয়টার্সের।শুক্রবার Read more

যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন
যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন

বিভিন্ন ফসলের সাথেই উচ্ছমূল্যের অধিক লাভের ফলচাষ বাড়ছে যশোরের শার্শা ও বেনাপোলে। পুষ্টিতে ভরা রসালো ফল বরই চাষে স্বাবলম্বি হচ্ছেন Read more

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড মিলবে যেভাবে
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড মিলবে যেভাবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন