কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিহতরা দুজনই সর্দার গ্রুপের সদস্য।নিহতরা হলেন, ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তার ভাগ্নে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার। গুরুতর আহত অবস্থায় বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করা হয়েছে।’এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রাতেই ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৭ মে) Read more

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা Read more

একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো
একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো

২০ বছরের এক তরুণ। নাম ইমন মোড়ল। প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল কুতুবপুর বাজারের তার কর্মরত ফার্নিচার দোকানে। কেউ ভাবেনি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন