কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে ১০ প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আল-আহমাদি গভর্নরেটে যারা মারা গেছেন, তারা সবাই প্রবাসী। ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।তবে এই প্রবাসীরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা যায়নি।তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভেজাল মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার
ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার

ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি সেবন করলে শরীরে কিছু নীরব Read more

ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ
মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন