পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি নন। তবে তিনি সংলাপে বসতে প্রস্তুত—যদি তা হয় শুধুই জাতীয় স্বার্থে।বৃহস্পতিবার সিনেটর আলী জাফরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। আলী জাফর সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।৭১ বছর বয়সি সাবেক এই অধিনায়ক ও রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ মামলাগুলো দেওয়া হয়েছে।এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী জাফর বলেন, ‘ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজের জন্য কখনোই কোনো ছাড় বা বিশেষ সুবিধা চাননি। যদি চাইতেন, অনেক আগেই তিনি তা নিতে পারতেন’।ইমরান খানের সর্বশেষ এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন ইমরানের বোন আলিমা খান পাকিস্তানের ‘অদৃশ্য শক্তি’দের প্রতি আহ্বান জানিয়েছেন একটি ‘দেওয়া-নেওয়া ভিত্তিক’ সংলাপে অংশ নিতে।অন্যদিকে একই দিনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আলিমার এ আহ্বান বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে তিনি এটিকে ‘দুর্বল প্রচেষ্টা’ বলে অভিহিত করে বলেন, বিষয়টি তদন্ত করা যেতে পারে।এ নিয়ে আলী জাফর বলেন, ‘ইমরান খান বলেছেন, জাতীয় ঐক্যের স্বার্থে তিনি সংলাপে বসতে রাজি আছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের দরজা এখনো খোলা রয়েছে এস্টাবলিশমেন্টের (সামরিক বাহিনী) জন্য।পিটিআই প্রধান আরও বলেন, ‘কাউকে দুই দিকে খেলতে দেওয়া হবে না’—অর্থাৎ, কেউ যেন সুবিধামতো উভয় পক্ষের সঙ্গে খেলা না করে। ক্ষমতাসীনদের নীরবতা তিনি আর সহ্য করবেন না বলেও উল্লেখ করেন।একই সঙ্গে তিনি তার মামলাগুলোর দ্রুত শুনানির দাবি জানিয়ে বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার চাই’।সাবেক প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তার দল ইতোমধ্যে একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে এবং পরবর্তী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পূর্ণাঙ্গ কৌশল প্রকাশ করা হবে। একইসঙ্গে তিনি পিটিআই নেতাদের আন্দোলনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা গ্রেপ্তার
তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।রবিবার (২১ ডিসেম্বর) বেলা প্রায় সাড়ে ১২ টার Read more

বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া:  বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি বলে Read more

শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত
শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত

ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের Read more

টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হতেই রাস্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন