কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে মিয়া সামাদ সিদ্দিকী (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। তিনি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, সামাদ খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন। সোমবার রাতে তারা একটি হোটেলে ওঠেন। পরদিন সকালে ৫ জন সৈকতে গোসল করতে নামলে সাঁতার না জানা সামাদ হঠাৎ ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যান।সামাদের সঙ্গীরা কোনও রকমে তীরে ফিরলেও সামাদ নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শী স্থানীয় হারুন জানান, ‘ছেলেটি পানিতে হাত নেড়ে সাহায্য চাইছিল, কিন্তু আমরা পৌঁছানোর আগেই সে ডুবে যায়।’এ ঘটনায় সামাদের বন্ধু সেলিম রেজা বলেন, ‘আমরা ভাবতেই পারিনি ঘুরতে এসে এমন ভয়ংকর অভিজ্ঞতার শিকার হব। আমরা খুব চিন্তিত।’ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলছে।খবর লেখা পর্যন্ত ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া নদী ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে করে নদীতে মাছ ধরার সুযোগ ফিরে Read more

পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ Read more

বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু
বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি Read more

ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা
ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা Read more

টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলা, পণ্ডের চেষ্টা
টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলা, পণ্ডের চেষ্টা

গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদ বিরোধী মানববন্ধনে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) বিকালে টঙ্গীর কলাবাগান বস্তিতে এ ঘটনা ঘটে।নাম প্রকাশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন