কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন। সাবেরা আলাউদ্দিন জানান, ভিপি জসিম উদ্দিন তার দেবর। গেল রোববার রাত ১১টায় জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগেও আক্রান্ত হন।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির এই নেতা না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে ভিপি জসিম উদ্দিন এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভিপি জসিম উদ্দিনের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।এদিকে, ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ জেলা ও মহানগরের বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিপি জসিম উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ‘মরহুম মোঃ জসিম উদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি কুমিল্লা শহর ও মহানগর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মোঃ জসিম উদ্দিন-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ এছাড়াও শোক প্রকাশ করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (৫ মে) সকাল Read more

ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত
ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত

সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর Read more

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড সাক্ষাৎ করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে Read more

বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া

বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। Read more

ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!
ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা Read more

খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল
খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সোমবার (লন্ডন সময় বিকেল ৪টা ১০ মিনিটে) কাতারের আমিরের দেওয়া বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন