ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল ১১ টা পর্যন্ত দাউদকান্দি, নিমসার, চান্দিনা ও চৌদ্দগ্রাম মিঞাবাজার এলাকায় পৃথক চারটি দুর্ঘটনায় প্রাণহানির এসব ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায়। অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির চাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। নিহতরা হলেন, উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা। একই ঘটনায় নবীর হোসেন, কাওসার ইসমাইল ও সাগর মিয়াসহ কয়েকজন আহত হন। তাঁদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশায় ছয়জন আরোহী বাড়ি ফিরছিলেন। মহাসড়কে উল্টো পথে পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অন্যরা আহত হন। নিহতদের স্বজনদের দাবি, তাঁরা মতলবের বেলতলী এলাকার একটি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।এর কিছুক্ষণ আগে, ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজারসংলগ্ন ইউটার্ন এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম মইন এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা। ময়নামতি হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে কাজ করছে পুলিশ।এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় ইবনে তাইম নামে এক স্কুলছাত্র নিহত হয়। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়দের ভাষ্য, কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।এর কিছু সময় পর সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিঞাবাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওমর ফারুক নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হন। জানা গেছে, তার নিজের কাভার্ড ভ্যানটি মহাসড়কে নষ্ট হয়ে গেলে তিনি সড়কে দাঁড়িয়ে অন্য গাড়িগুলোকে সতর্ক করার চেষ্টা করছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, পৃথক দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

টিএসসি এলাকা থেকে বহিরাগত আটক
টিএসসি এলাকা থেকে বহিরাগত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার রাতে তাকে আটক করে Read more

‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’
‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন’

দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) Read more

যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানকে বার্তা পাঠিয়ে প্রস্তাব
যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানকে বার্তা পাঠিয়ে প্রস্তাব

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই Read more

মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’
মাদকপথের নতুন ঠিকানা, ইলিয়াস-নবীর ‘৮ সিস্টার সিন্ডিকেট’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের অন্যতম আলোচিত নাম মো. ইলিয়াস। মাদক ব্যবসার জগতে তিনি পরিচিত ‘ইয়াবা সম্রাট’ নামে। উখিয়ার সীমান্ত ঘেষা ঘুমধুম ইউনিয়নের Read more

শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত
শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত

ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন