কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি হলেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের আব্দুল মুনাফ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার। তাকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ।ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেফতারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিতাস থানায় মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা
৭ দিনে প্রবাসী আয় ৯ হাজার কোটি টাকা

দেশ থেকে অর্থপাচার কমেছে। কমেছে হুন্ডির দৌরাত্মও। আর এসব কারণে বৈধপথে বাড়ছে রেমিট্যান্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেড়ে গেছে Read more

গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে Read more

মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মায়েদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াসহ বিশ্বের সকল মা’কে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার Read more

ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

আইসিসির মাসসেরা শুভমন গিল
আইসিসির মাসসেরা শুভমন গিল

ভারতের টেস্ট দলের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছেন এই ব্যাটার। পুরো সিরিজে ব্যাট হাতে করেছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন