কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে শুক্রবার (১১ জুলাই) বিকালে কুবি ক্যাম্পাসে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ ১১ জুলাই উপলক্ষে ‘স্মৃতির মিনার’ শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।উল্লেখ্য, প্রধান অতিথির বক্তব্যের আগে শিক্ষার্থীরা উপদেষ্টা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে তাদের নানা দাবি-দাওয়ার কথা তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে পর্যাপ্ত পরিবহন সুবিধার অভাব। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের কারণে তাদের প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয়। অনেকে দুরবর্তী এলাকা থেকে ক্লাসে আসতে না পারার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে।এই প্রসঙ্গেই উপদেষ্টা আসিফ মাহমুদ শিক্ষার্থীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের বাস সংকটের বিষয়টি আমি শুনেছি। এ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। এজন্য আমরা স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিচ্ছি।’এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আপনাদের যে পরিমাণ অবদান রয়েছে, সে তুলনায় এই উপহার অনেক কম। আমরা আগামীতে আরও কিছু দেওয়ার চেষ্টা করবো আলোচনা সাপেক্ষে।’এদিকে, কুবির শিক্ষার্থীরা এ ঘোষণায় আনন্দ প্রকাশ করেন এবং উপদেষ্টার এই উদ্যোগকে স্বাগত জানান।স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু'জনের বয়স পাঁচ বছর। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বেলা ২টার দিকে চকরিয়া উপজেলার Read more

ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা কাতারের আমিরের
ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা কাতারের আমিরের

কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব-ইসলামিক সম্মেলন। দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম Read more

ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ’র দল
ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ’র দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ Read more

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।সোমবার (০৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে Read more

দক্ষিণ আফ্রিকায় মদের বারে সন্ত্রাসীদের হামলা নিহত ৯, আহত ১০
দক্ষিণ আফ্রিকায় মদের বারে সন্ত্রাসীদের হামলা নিহত ৯, আহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বেকারসডাল এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে একটি বারে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ Read more

পত্রিকা: ‘ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়’
পত্রিকা: ‘ভারতীয় পুলিশের কাছে তুলে দিয়ে নির্যাতন চালানো হতো কলকাতায়’

বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীর ৬০ শতাংশ কোটা বাদ দেওয়া হয়েছে ; সেই সঙ্গে পোষ্য ও পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন