মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪মার্চ) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান ভিলার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে স্বামী কিবরিয়ার সঙ্গে প্রায় ১১ মাস ধরে ভাড়া থাকতেন মিম। ঘটনার দিন বাসার জানালার গ্রীলের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।নিহত মিম গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামের মুক্তার খন্দকারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, এটি মিম এবং স্বামী কিবরিয়ার দ্বিতীয় বিয়ে। তবে তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

ইবিতে নির্মাণাধীন কাজ শেষ করার নির্দেশ, বৃদ্ধি পাচ্ছে ৪৫০০ আসন
ইবিতে নির্মাণাধীন কাজ শেষ করার নির্দেশ, বৃদ্ধি পাচ্ছে ৪৫০০ আসন

উন্নয়ন (৩য় পর্যায়–১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ এ বছরের মধ্যেই সম্পন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের Read more

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।মঙ্গলবার (২৩ Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

ফেসবুকে ‘টু-লেট’, নারীর ফাঁদে কলেজছাত্র
ফেসবুকে ‘টু-লেট’, নারীর ফাঁদে কলেজছাত্র

ময়মনসিংহে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে মোবাইল, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা খুইয়েছেন আনন্দমোহন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন