কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্য গুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি পেয়েছে দুদক।দুদক সূত্র জানায়, কৃষকের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ পায় দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাবদারুর ইসলাম বলেন, ধান ও চাল ঘাটতি পাওয়ায় গোডাউন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্য গুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, খাবার অনুপযোগী চালও পাওয়া গেছে।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেলা খাদ্য গুদাম কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা
সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) Read more

প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি

প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, Read more

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূণ‍্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন