কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাদশ মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী)। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু। স্থানীয়রা জানান, ব্যাংক ঋনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋন হয়েছে। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পাড়ায় দিশাহারা হয়ে পড়েন বাদশা মিয়া। এনিয়ে তার পরিবারের মাঝেও দেখা দিয়েছে অশান্তি।ঋনের এতোগুলো টাকা পরিশোধ করার দুচিন্তায় বেশ কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন। এক পর্যায়ে ঋনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিবারের অজান্তে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ইঁদুর মারার বিষের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম চতুর্থ শ্রেণী কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার(১২ মে) সকাল পৌনে ৭ টার সময় Read more

শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫
শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫

মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল শুক্রবারও Read more

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন