ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার কি রুপালি পর্দায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? পর্তুগিজ এই মহাতারকাকে ঘিরে এমনই আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে। যদিও এখনো হলিউডের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক একটি ছবি ও মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এ রোনালদোর জন্য একটি চরিত্র ভাবা হচ্ছে, এমন ইঙ্গিত দিয়েছেন সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোকে ট্যাগ করে তাদের দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি।ওই পোস্টে ভিন ডিজেল লেখেন, অনেকেই জানতে চেয়েছেন রোনালদো কি ‘ফাস্ট’ সিরিজের গল্পের অংশ হতে যাচ্ছেন। তিনি জানান, রোনালদোর জন্য আলাদা করে একটি চরিত্র লেখা হয়েছে এবং তাকে একজন ‘খাঁটি মানুষ’ হিসেবে উল্লেখ করেন।তবে চরিত্রটি কী ধরনের হবে কিংবা গল্পে তার ভূমিকা কতটা থাকবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ভিন ডিজেল। এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রোনালদো নিজেও। ফলে তার হলিউডে অভিষেক নিয়ে বিষয়টি আপাতত গুঞ্জন ও কৌতূহলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।উল্লেখ্য, স্ট্রিট রেসিং ঘরানার জনপ্রিয় এই চলচ্চিত্র সিরিজের পরবর্তী কিস্তি ফাস্ট এক্স: পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে। সেই সিনেমায় রোনালদোকে দেখা যাবে কি না, তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

Online-Casino in Deutschland: Spiele, Sicherheit und verantwortungsvolles Spielen
Online-Casino in Deutschland: Spiele, Sicherheit und verantwortungsvolles Spielen

Wer sich für ein Online-Casino interessiert, sollte nicht nur auf attraktive Spiele oder einen möglichen Bonus achten. Entscheidend sind ebenso Read more

তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: ইসি মাছউদ
তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: ইসি মাছউদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ। শুক্রবার (২৬ Read more

পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’
পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে অন্তর্বর্তী সরকার, আরপিও সংশোধন, রাজনৈতিক সংঘাত ও দলগুলোর মতপার্থক্য সংক্রান্ত নানা খবর গুরুত্ব পেয়েছে। এর Read more

বাউফলে মারধরে আহত ব্যক্তির মৃত্যু
বাউফলে মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে আহত করার ঘটনায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির Read more

নিম্নমানের সামগ্রীতেই চলছে ১৬ কোটি টাকার সাতমাইল-গোগা সড়কের কাজ
নিম্নমানের সামগ্রীতেই চলছে ১৬ কোটি টাকার সাতমাইল-গোগা সড়কের কাজ

স্থানীয়দের বাধার মুখে একদিন কাজ বন্ধ থাকলেও পরদিন একই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে যশোরের শার্শা উপজেলার বসতপুর বাজার এলাকায় ফের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন