বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘গত ১৬ বছরে দেশে আইন-আদালত, নির্বাচন কমিশন ও সংসদ থাকলেও কার্যকারিতা ছিল না। মানুষের আস্থা অর্জন করতে পারলেই বিএনপি বাংলাদেশকে শান্তির আবাসভূমিতে রূপান্তর করবে।’রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত আন্তশ্রেণি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ‘আমাদের প্রিয় নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ইতোমধ্যে জনগণের সামনে একটি মানবিক রাষ্ট্র কাঠামোর রূপরেখা তুলে ধরেছেন। বিএনপি নেতাকর্মীরা যদি তা জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তাহলে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় আসবে।’অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খাঁনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেতা থেকে বিএনপির কমিটিতে গিয়েও গ্রেপ্তার 
আ.লীগ নেতা থেকে বিএনপির কমিটিতে গিয়েও গ্রেপ্তার 

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা (৩৮) কে গ্রেপ্তার করেছে Read more

অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা
একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে Read more

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন