কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।উল্লেখ, ২০১৮ সালের ১৩ জুন মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পরে তিন বছরেরও বেশি সময় এ কমিটি দায়িত্ব পালনরত অবস্থায় ৫৮ সদস্যকে বহাল রেখেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মো. মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ছিলেন রেদোয়ান রহমান ওয়াকিউর, শরিফুল ইসলাম নিশাত ছিলেন সাংগঠনিক সম্পাদক। আর রাফিউল ইসলাম নওসাদ ও জাকির হোসেন রাজীব ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ Read more

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত
‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’র কথা স্বীকার করা যশোর জেলা পরিষদের সেই উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার Read more

টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

টানা তৃতীয় দিনের মতো কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছেে এ অঞ্চলে। Read more

বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি গ্রেপ্তার
বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ মে) হযরত Read more

সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে Read more

নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি
নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী নূর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন