কিশোরগঞ্জে বহনকারী প্রাইভেট থামিয়ে তল্লাশী করে মাদকসহ দুই আওয়ামী লীগ সমর্থক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তাদেরকে আদালতে আনা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান ভুইয়াঁ রুবেল (৪৬) ও জেলা পরিষদের সাবেক সদস্য সানোয়ার হোসেন রুবেল (৪৬)। এছাড়া তাদেরকে বহনকারী প্রাইভেট কারের চালক মোঃ সাইম (২৫) কেও মাদক মামলায় আটক দেখানো হয়েছে।পুলিশ জানায়, আজ ভোর চারটার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া নামক স্থানে একটি চেকপোস্টে পুলিশ তাদেরকে বহনকারী প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশী করে মাদকদ্রব্য উদ্ধার করে। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) আবু হানিফ বাদী হয়ে তিনজনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেন।বিকালে তাদেরকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আসামীদের পক্ষে কেউ জামিনের আবেদন না করায় বিচারক মেহনাজ আফরোজ এর নির্দেশে তাদেরকে করাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের সরকারী নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহাদত হোসেন জানান, আটক দুই আইনজীবী লুৎফুর রহমান ভুইয়াঁ রুবেল ও সানোয়ার হোসেন রুবেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত বিস্ফোরক আইনে মামলাসহ সংঘর্ষ, মারধর, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরে ফের প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে Read more

নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ
নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন Read more

বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালের কাশিপুরে ভয়াবহ এক পারিবারিক বিরোধ রূপ নিয়েছে নৃশংস হত্যাকাণ্ডে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বিল্লবাড়ি এলাকায় উত্তেজিত জনতা পুলিশের Read more

কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী
কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জোরদার হলেও কুমিল্লায় যেন তার বিপরীত চিত্র। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চিকিৎসা প্রতিষ্ঠান—কুমিল্লা জেনারেল Read more

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন বুশরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলের জিএস হলেন বুশরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। Read more

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন