কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মাঝে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের বাজরা ও দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মধ্যবর্তী শিংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব-কুলিয়ারচর-বাজিতপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় ময়মনসিংহের মদন থেকে চট্টগ্রামগামী নরসুন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের মাঝে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় বাসটির চালকসহ অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে যেতে পারলেও, ট্রাকটির চালকসহ বাসের দুই যাত্রী আটকা পড়েন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকটির সামনের অংশ কেটে গুরুতর আহতাবস্থায় ট্রাকের চালক ও বাসের ভেতর থেকে আটকে পড়া ওই দুই যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে নিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন
স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট Read more

উলিপুরে নিজ রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
উলিপুরে নিজ রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উলিপুর পৌরসভার রামদাস Read more

মেহেরপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ
মেহেরপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে  নারী ও শিশুসহ ৮ জন পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বৃহস্পতিবার (২৬ জুন) Read more

দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু
দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু

আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক Read more

সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?
সময়মতো কর্মকর্তা না এলে সেবা দেবে কে?

প্রতিটি সরকারি দপ্তরের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরবচ্ছিন্ন ও সময়মতো সেবা দেওয়া। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন