গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত রইজ উদ্দিন, হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের ইমাম বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।রবিবার (২৭ এপ্রিল) এলাকাবাসী রইজকে আটক করে পুলিশে দেয়। খোজ নিয়ে জানা গেছে, গত ১লা মার্চ সকালে অভিযুক্ত রইজ ছেলে শিশুটিকে ফুসলিয়ে তার কাছে নিয়ে যায় ও ঘুমাতে বলে, পরে শিশুটি ঘুমিয়ে গেলে বলাৎকার করে। পরে শিশুটির পরিবার তার বন্ধুদের কাছে আজ রবিবার এই বিষয়ে জানতে পেরে এলাকাবাসীকে জানালে রইজকে আটক করে পুলিশে দেয় তারা। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বলাৎকারের বিষয়ে পূবাইল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’
‘ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি’

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম Read more

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে Read more

আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি
আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার ভুয়া প্রলোভন Read more

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাড়ে ২৭ হাজার Read more

কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন