নড়াইলের লোহাগড়ায় কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় সিএনজি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত সিনএজি চালকের নাম নাসির। সে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা। রোববার (২৭ এপ্রিল) বিকালে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করেন। সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা (টিএসআই) মো.লিয়াকত হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌযান, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার
গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌযান, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার

ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে Read more

সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটেছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ Read more

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮

পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন Read more

বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন।মূলত যুক্তরাষ্ট্রের Read more

মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুরে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন