গাজীপুরের কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে লাল মিয়া নামের এক প্রতারককে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।বুধবার (২৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ (পুকুরপাড়) তালতলা তিন রাস্তার মোড় এলাকায় পাকা রাস্তার উপর প্রতারণার উদ্দেশ্যে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে বিভিন্ন লোকজনকে পরিচয় দিচ্ছেন।এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় এসআই শিবলু মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারী লাল মিয়াকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বারেন্ডা গ্রামের মৃত আঃ মজিদ মিয়ার ছেলে লাল মিয়া। এসময় তার কাছ থেকে একটি পুরাতন (হ্যান্ডকাফ) হাতকড়া উদ্ধার করা হয়।এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ভুয়া পুলিশ পরিচয় দানকারী লাল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র Read more

আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি বলে Read more

ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি
ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেসসংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে Read more

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।  বুধবার (০৭ মে) Read more

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।শুক্রবার (২০ মার্চ) ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন