পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, ‘উনি আমাদেরকে ডেকেছিলেন, শিওর করতেই চেয়েছেন নির্বাচন সঠিক সময় হবে। তাই এ ব্যাপারে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়।’সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে পেটানোর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা গর্হিত কাজ। আমাদের মতামত আমরা পরিষ্কারভাবে বলেছি। এটা অত্যন্ত উদ্বেকজনক। গভীরভাবে এর তদন্ত করা দরকার।‘এ সময় নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এ ধরনের কাজ করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী হবে, প্রধান উপদেষ্টা সেটিই নিশ্চিত করেছেন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (০৬ আগস্ট) ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক Read more

লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল
লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা Read more

‌‘ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়’
‌‘ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোন ব্যত্যয় হবে না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন যদি Read more

সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তার Read more

ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!
ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!

'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থাৎ যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না, প্রচলিত প্রবাদে যেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন